বাবা হতে চলেছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার প্যাট কামিন্স - The News Lion

বাবা হতে চলেছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার প্যাট কামিন্স

 


দি নিউজ লায়ন;  বাবা হতে চলেছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার প্যাট কামিন্স। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন খবর তার বান্ধবী বেকি বস্টনই জানিয়েছেন।   এমন সুখবরে আইপিএলের তার দল কলকাতা নাইট রাইডার্স টুইটারে লিখেছেন, মাদার্স ডে-র দিনে কী অসাধারণ খবর! 


বেকির এই পোস্টেই ডেভিড ওয়ার্নারের স্ত্রী ক্যানডাইস ওয়ার্নারও এই দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, আমি এই আনন্দ আর লুকিয়ে রাখতে পারছি না। বেবি বস্টন কামিন্স এই বসন্তেই আসতে চলেছে। তোমাকে দেখার জন্য আমরা খুবই উৎসাহী।  যদিও এই মুহূর্তে বান্ধবীর কাছে নেই কামিন্স। তিনি এখন মালদ্বীপে আছেন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.